সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

 রাজশাহীর মোহনপুর উপজেলায় সেচের পানি নিয়ে বিরোধের জেরে কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৮ মার্চ) রাতে তার মৃত্যু হয়।

নিহত কামরুল হাসান মিঠু (৪০) উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি করিসা দুর্গাপুর গ্রামে।

পানির বিরোধ থেকে সংঘর্ষ

পুলিশ জানায়, শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নিজ জমিতে সেচ দেওয়ার সময় পাইপ ফেটে কিছু পানি পাশের জমিতে চলে যায়। এ নিয়ে প্রতিবেশী সাদ্দামের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে কামরুলকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

উল্টো অভিযোগ, তারপর মৃত্যু

ঘটনার পর অভিযুক্ত সাদ্দাম থানায় গিয়ে নিজেই আহত হওয়ার অভিযোগ তুলে ভুক্তভোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই কামরুলের মৃত্যু হয়।

অভিযুক্ত পলাতক

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, অভিযুক্ত সাদ্দাম ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২৯ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments