সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

বিমানের টয়লেটে মিলল ১৫৩ সোনার বার

বিমানের টয়লেটে মিলল ১৫৩ সোনার বার

 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর লুকানো অবস্থায় ১৫৩টি স্বর্ণের বার জব্দ করেন এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

রোববার (২৯ মার্চ) বিমানবন্দরের গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৭ কেজি ৯০১ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে আসা একটি ফ্লাইট অবতরণের পর থেকেই নজরদারিতে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালান।

পরবর্তীতে এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

Post a Comment

0 Comments