সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

গাজীপুরে বাড়ির গেট ভেঙে হামলা, ব্যবসায়ীর স্ত্রী নিহত

গাজীপুরে বাড়ির গেট ভেঙে হামলা, ব্যবসায়ীর স্ত্রী নিহত

 গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার স্ত্রী কামরুন নাহারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও তার মেয়ে সানজিদা আক্তার মিম গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুন নাহার নগরবেলা গ্রামের গায়েনবাড়ি এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী। হামলায় আহত মঞ্জুরুল ইসলাম ও তার মেয়ে সানজিদা আক্তার মিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গভীর রাতে বাড়িতে ঢোকে ১০-১২ জন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে প্রায় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও বাইরে বের হতে বাধা দেয় বলে জানা গেছে।

বাড়ির ভেতরে ঢুকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে মঞ্জুরুল ইসলাম, তার স্ত্রী ও মেয়ের ওপর হামলা চালায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে ঘটনাস্থলেই কামরুন নাহারের মৃত্যু হয়।

ডাকাতির ছদ্মবেশে হামলার ধারণা পুলিশের

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, হামলার ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাতের বেশে এসে হামলা চালিয়েছে

তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। তারা ঘটনাস্থল পরিদর্শনের পর হামলার বিষয়ে আরও বিস্তারিত ধারণা পাওয়া যাবে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এদিকে নিহত কামরুন নাহারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

#গাজীপুর #কালীগঞ্জ #হত্যাকাণ্ড #দুর্বৃত্তদেরহামলা #ব্যবসায়ী #কামরুননাহার #অপরাধ #বাংলাদেশসংবাদ #ব্রেকিংনিউজ #নিউজ

Post a Comment

0 Comments