সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

অষ্টম শ্রেণি পাসেই বাংলাদেশ পুলিশ একাডেমিতে চাকরির সুযোগ

অষ্টম শ্রেণি পাসেই বাংলাদেশ পুলিশ একাডেমিতে চাকরির সুযোগ

 বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে অষ্টম শ্রেণি পাস প্রার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এসব পদে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে।

চাকরির বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
বিভাগ: বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী
পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)
পদসংখ্যা: ১১টি
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস
কর্মস্থল: রাজশাহী

বেতন ও বয়স

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-২০-এর বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

২৮ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি ও পদ্ধতি

পরীক্ষার ফি হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে, যা অফেরতযোগ্য।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ একাডেমির ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর ডাকযোগে আবেদন করতে হবে।

খামের ওপর স্পষ্টভাবে পদের নাম এবং বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২৬।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফরমের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন: বাংলাদেশ পুলিশ একাডেমি

#চাকরিরখবর #পুলিশেরচাকরি #বাংলাদেশপুলিশ #পুলিশএকাডেমি #রাজশাহী #অষ্টমশ্রেণিপাসে_চাকরি #সরকারিচাকরি #চাকরিরনিয়োগ #নিয়োগবিজ্ঞপ্তি #Bangla24News

Post a Comment

0 Comments