সিরাজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ এর চাকা ফেটে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি মহাসড়কের রোড আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লেগে আটকে যায়।
ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.png)
0 Comments