সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

 কুমিল্লার চান্দিনা উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের কার্যালয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং ‘ফেস দ্য পিপল’ ও স্থানীয় দৈনিক আমার শহরের প্রতিনিধি আব্দুল আলিম।

ঘটনার বিবরণে জানা যায়, একটি নামজারি সংক্রান্ত বিষয়ে শুনানির দিন নির্ধারিত থাকায় তারা এসিল্যান্ডের কার্যালয়ে যান। সেখানে কথা বলার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এসিল্যান্ডের আচরণ ভিডিও ধারণ করতে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে পুলিশ ডাকেন এবং দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগীদের দাবি, থানায় নেওয়ার পর তাদের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয় এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো ঝামেলা না করার শর্তে মুচলেকা নেওয়া হয়।

তবে অভিযুক্ত এসিল্যান্ড ফয়সাল আল নূর জানান, অনুমতি ছাড়া ভিডিও করায় পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে বড় আকার নেয়।

এদিকে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশেই পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কুমিল্লার সাংবাদিক নেতারা এ ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসক (ডিসি) জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments